ব্রহ্মপুত্রের বিচ্ছিন্ন চরাঞ্চলে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিল ‘ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন’
চর রাজিবপুর উপজেলার দূর্গম চর শংকর মাধবপুর। এই গ্রামের অশীতিপর বৃদ্ধা জামেলা খাতুন। বয়সের ভারে ন্যুয়ে পড়েছে শরীর। স্বামী হারিয়েছেন, সংসার হারিয়েছেন। অতঃপর ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে সর্বস্ব হারিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন এই বৃদ্ধা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন’-এর প¶ থেকে রকিবুল ইসলাম যখন তার বাড়িতে রমজান ও ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে হাজির, সেই উপহার পেয়ে তার চোখে তখন আনন্দ অশ্রু।
একই গ্রামের দক্ষিণ পাড়ার জহির উদ্দিন দিনমজুরি করে সংসার চলে তার। বারংবার নদী ভাঙ্গনের কারণে সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন তিনি। বড় ছেলে ঢাকায় একটি কনস্ট্রাকশন ফার্মের অধীনে রাজমিস্ত্রির সাহায্যকারী হিসিবে কাজ করত। কিন্তু দুর্ঘটনা বশতঃ চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে পা ও কোমড় ভেঙ্গে গেছে তার। একদিকে সংসারের খরচ অন্যদিকে ছেলের চিকিৎসা ও ওষুধের যোগান করতে গিয়ে ঋনের জালে জড়িয়ে পড়েছেন তিনি। অসহায় এই পরিবারটিকেও উপহার দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা। দুঃসময়ে এই সময়ে খাদ্য ও অর্থ সহায়তা পেয়ে তিনি খুশি।
চর রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন চরের এমন শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশনের’ উদ্যোগে গতকাল শুক্রবার (২৯ মে, ২০২২ খ্রি.) খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনটির পক্ষ থেকে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, লবণ, আলু, সেমাই, লাচ্ছা, গুড়া দুধ, চিনি, ছোলা, তেল ও সাবান।
উপহার পাওয়া আবদুস সালাম বলেন, এবার রোজার মাসে আমরা খুব কষ্ট কইরা রোজা রাখছি। জিনিসপত্রের দাম বাড়ায় এবং আয়-রোজগার না থাকায় বাজারও ঠিকমত করবার পারি নাই। ঈদের আগে এগুলা পাইয়া আমার অনেক উপকার হইল। উপহার দেওয়ার জন্য তিনি এই সংগঠনের সকলের জন্য দোয়া কামনা করেন।
উপজেলার ব্রহ্মপুত্রের চরের প্রতিবন্ধী, বিধবা, ভিক্ষুক, দিনমজুর, গৃহকর্মীসহ শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে দিনব্যাপী এসব উপহার সমগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। ‘ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, মোঃ হুমায়ুন কবির উপস্থিত থেকে বিতরণ কাজের তদারকি করেন।
তিনি বলেন, মানুষের বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে মনুষ্যত্বের মৃত্যু ঘটবে। চরের মানুষগুলো সারা বছরই কষ্টে থাকে। বছর বছর নদী ভাঙ্গনের কারণে ঘরবাড়ি টানাটানি করতে হয়। চরের অনেক মানুষ খেয়ে না খেয়ে না রোজা পালন করছে। আমরা চেষ্টা করেছি সমান্য কিছু উপহার এসব মানুষের মাঝে পৌঁছে দিতে।
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে রমজানে অনেকের প¶েই খাওয়া খরচটুকুও সংকুলান করা সম্ভব হচ্ছে না। উপরন্তু তাদের পক্ষে ঈদের জন্য বাড়তি খরচ করা একবারেই অসম্ভব। তাই আমরা এই সামান্য ঈদ উপহার তুলে দিয়ে তাদের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি।’


.png)
No comments