About Us
ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য:
আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দারিদ্র্য
তথা মঙ্গা দূরীকরণ, ডিজিটাল বাংলাদেশ গঠনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ধর্মীয়
কুসংস্কার ও জঙ্গীবাদ দমনে পদক্ষেপ গ্রহণ করা।
অটিস্টিক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, এতিম,
ঝরে পড়া বা ছিন্নমূল বা কর্মজীবী শিশুদের উন্নয়ন, পুনর্বাসন, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা
করা। নারীর ক্ষমতায়নে কাজ করা এবং এতদবিষয়ে সহায়তা করা। জনস্বাস্থ্য, পুষ্টি, পরিবার
পরিকল্পনা, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে কাজ করা।
দুঃস্থ্য নির্যাতিত, বিনা বিচারে আটক,
এসিড আক্রান্ত ব্যক্তিদের আইনী সহায়তা প্রদান এবং বাল্য বিবাহ, যৌতুক, শিশুশ্রম, এসিড
নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন দমন করা। দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং
বেকারত্ব দূরীকরণ করা।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গবাদিপশু পালন
ও দুগ্ধখামার, হাঁসমুরগীর খামার, মৎস্য চাষ, নার্সারি প্রভৃতি কৃষিভিত্তিক কর্মসূচি
গ্রহণে পদক্ষেপ নেয়া এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন। বনায়ন, পরিবেশ সংরক্ষণ,
জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতা হ্রাসকরণ এবং দূষণরোধে পদক্ষেপ গ্রহণ।
মাদক ও ধূমপান বিরোধী আন্দোলন ও জনসচেনতা
বৃদ্ধি করা। নদীভাঙ্গন রোধ ও নদী খননে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এছাড়াও দাতব্য হাসপাতাল,
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাঠাগার প্রভৃতি প্রতিষ্ঠা করা। এছাড়াও শীতবস্ত্র বিতরণ,
বন্যাদুর্গতদের সহায়তা, গাছের চারা বিতরণ, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান ইত্যাদি জনহিতকর
কার্যক্রম বাস্তবায়ন করা।
বর্তমানে উপর্যুক্ত কার্যক্রমগুলো সদস্যদের মাসিক চাঁদা ও এককালীন অনুদানের মাধ্যমে চলমান রয়েছে।

.png)
No comments
New comments are not allowed.