ব্রহ্মপুত্রের চরাঞ্চলে রমজানের ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিল ‘ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন’
শংকর মাধবপুর গ্রামের বিলপাড়া গ্রামের ৮০ বছরের বৃদ্ধ
একাব্বর মুন্সি। বয়সের ভারে ন্যুব্জ প্রায়। চোখের দৃষ্টি হারিয়েছেন অনেক আগেই। ব্রহ্মপুত্রের
করাল গ্রাসে সর্বস্ব হারিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন। রবিবার ব্রহ্মপুত্রের চরে স্বেচ্ছাসেবী
সংগঠন ‘ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশনের’ রমজান মাসের ইফতার সামগ্রী ও ঈদ উপহার পেয়ে তার
চোখে আনন্দ অশ্রু। কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন। ফাউন্ডেশনের চাল, ডাল, আলু,
সেমাই, লাচ্ছা, গুড়া দুধ, চিনি, ছোলা, তেল ও সাবান পেয়েছেন তিনি। শুধু বলছিলেন যারা
দিছে আল্লাহ তাদের আরো অনেক অনেক দেউক। আল্লাহ যেন তাদের বালা মসিবত দূর করে হেফাজতে
রাখে।
পশ্চিমের চরের ইউসুফ আলীর স্ত্রী হাজেরা বেগম (৭০)। ছেলে-মেয়েসহ ৪ সদস্যের সংসার। লকডাউনের কারণে তাদের কোনো কাজ নেই। ছেলে ঢাকায় একটি অফিসে চাকরি করলেও লকডাউনের কারণে অফিস বন্ধ। ঘরে প্রায় সবাই বেকার। মাঝে মধ্যে দুই-একদিন অন্যের বাড়িতে কাজ করে যা পান তা দিয়ে সংসার কোনমতে চলছিল। অভাবের এই সময়ে ওয়াইড অ্যাঙ্গেলের ত্রাণ পেয়ে বেজায় খুশি হাজেরা বেগম।
তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, অভাবের তাড়নায় রোজা থেকে দিন পার করছিলাম। ঘরে তেমন খাবার নেই, তাই ঈদের কথা মাথা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। এই উপহার আমার ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে। কী যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। উনারা যেন বছরের পর বছর এভাবে মানুষরে দান করতে পারে। আল্লাহ হেগো হেই তওফিক দেউক।
একাব্বর মুন্সি ও হাজেরা বেগমের মতো কুড়িগ্রামের চর
রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্রের চরের প্রতিবন্ধী, বিধবা, ভিক্ষুক, দিনমজুর, গৃহকর্মীসহ
শতাধিক অসহায় ছিন্নমূল মানুষ রমজানের এই উপহার সামগ্রী পেয়েছেন।
ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, 'চরের মানুষগুলো সারা বছরই কষ্টে থাকে। চরের অনেক মানুষ খেয়ে না খেয়ে রোজা পালন করছে। আমরা চেষ্টা করেছি বাড়ি বাড়ি গিয়ে তাদের খাদ্য সহায়তা পৌঁছে দিতে।’
তিনি আরও বলেন, 'করোনাকালীন এই রমজানে অনেকের পক্ষেই ঈদের খরচটুকুও করা সম্ভব হবে না। ফলে চরের অনেকেরই ঈদ কাটবে নিরানন্দে। তাই আমরা এই সামান্য ঈদ উপহার তুলে দিয়ে তাদের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেছি।’
এসময় তিনি সমাজের গরিব দুঃখিদের পাশে ধনাঢ্য
ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

.png)
No comments