রান্না করা খাবার বিতরণ করছে 'ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন'
করোনা ভাইরাসের প্রকোপে দেশব্যাপী যে লকডাউন শুরু হয়েছে তাতে বিভিন্ন জায়গায় আটকা পড়েছে শত শত শ্রমজীবী মানুষ। লকডাউন দীর্ঘমেয়াদি হওয়ার নিদারুণ অর্থকষ্ট ও খাদ্য সংকটে পড়েছে এসব কর্মহীন ও ঘরবন্দি মানুষগুলো। দিন এনে দিন খাওয়া এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান ‘ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন'। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ৫০ জন ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। ওয়াইড এঙ্গেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে তাঁরা প্রতিদিন ৫০ জন করে নিরন্ন মানুষকে রান্না করা খাবার বিতরণ করবেন। ভবিষ্যতে সক্ষমতা অনুযায়ী এই সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। এছাড়া আসন্ন রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
ইচ্ছে করলে দেশে কিংবা বিদেশে অবস্থানরত যেকেউ আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।
Our bKash Number: 01913154858
Our Rocket Number: 019131548581
Our Bank Details:
Social Islami Bank Limited, Sonargaon Branch, Narayanganj.
Account Number: 0171340046030
Account Name: Humaun Kabir
SWIFT Code: SOIVBDDHCTP


.png)
No comments